ধ্বংস হতে পারে পৃথিবী, মায়া ক্যালেন্ডারের বাণী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 15, 2020

ধ্বংস হতে পারে পৃথিবী, মায়া ক্যালেন্ডারের বাণী

ধ্বংস হতে পারে পৃথিবী, মায়া ক্যালেন্ডারের বাণী 



   পুষ্পিতা সিনহা;  আগামী সপ্তাহতেই হতে পারে পৃথিবী ধ্বংস! শুনে বিশ্বাস হচ্ছে না? এই কথাটি বলছে মায়া ক্যালেন্ডার। সাল ২০১২ ডিসেম্বর মাসে ২১তারিখ ওই দিনটি নিয়ে একটি গুজব ছড়িয়েছিল। 


শোনা গিয়েছিল ওই দিনই পৃথিবী ধ্বংস হবে। বাস্তব ক্ষেত্রে এই সংবাদ সমস্ত বিশ্বকে তোলপাড় করে দেয়। কিন্ত পরে সেই ভুল ধরা পড়ে। আর যখন ভুলটি সামনে আসে তখন দেখা দেয় মারাত্মক কান্ড। যে বিপদের আশঙ্কা ৮ বছর আগে করা হয়েছিল সেটি এই বছরে ঘটতে পারে। 
ইতিহাস বিদদের মতে, এই মায়া ক্যালেন্ডার হয় আজ থেকে ৫ হাজার ১২৫ বছর আগে। এই মায়া ক্যালেন্ডারের অনেক ভবিষ্যতবাণীর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মিল রয়েছে। 






      এই প্রাচীন মায়া সভ্যতা অত্যন্ত উন্নত। এর বিস্তৃতি রয়েছে মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়াতেমালা , হন্ডুরাস এবং এল সালভাদর অঞ্চলগুলি জুড়ে। এই সভ্যতার জ্ঞান রয়েছে গণিত, জ্যোতিবিদ্যা, স্থাপত্যবিদ্যা সহ বিভিন্ন বিষয়ে। তাদের ক্যালেন্ডার আমাদের বর্তমান ক্যালেন্ডারের থেকে অনেক আলাদা। ধারণা করা হয়, মায়ানদের ক্যালেন্ডারের প্রচলন ছিল খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে। 


        অনেকদিন পর অর্থাৎ ৮ বছর পরে থিয়োরিস্টরা তাদের ভুল খুঁজে পায়। এই ক্যালেন্ডার অনুযায়ী , এই বছরটাই হল ২০১২। যেহেতু এই ক্যালেন্ডারে ১১ দিনে মায়া ক্যালেন্ডারের এক দিনে পরিবর্তন হয়। এই ক্যালেন্ডার ১৭৫২ থেকে শুরু হয়। তার ফলস্বরূপ হিসেব দাঁড়িয়ে ২৬৮ বছর পেরিয়েছে , আসলে ২৬৮×১১ =২৯৪৮ দিন। ২৯৪৮ দিনকে ৩৬৫ দিয়ে ভাগ করা হলে হয়  ৮ বছর। 

         ৮ বছরের হিসেব করলে দাড়াই ২০১২ সালের আট বছর পর হচ্ছে ২০২০ সাল। অথচ এই ২০২০ সালকে একের পর এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

No comments:

Post a Comment