চব্বিশ ঘন্টায় ৩৪০ জন আক্রান্ত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, June 3, 2020

চব্বিশ ঘন্টায় ৩৪০ জন আক্রান্ত

চব্বিশ ঘন্টায় ৩৪০ জন আক্রান্ত



নিজস্ব প্রতিবেদন; রাজ্যে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে লকডাউনে শিথিলতা। শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৩৪০ জন।

যদিও গতকালের তুলনায় এইদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম। গতকাল একদিন সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছিল, ৩৯৬ জন। এই মুহূর্তে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০৮ । সক্রিয় ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫৮৩।



গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭০ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। গতকাল সেই সংখ্যা ছিল ১০৪।
এবং শেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন দশ জন। কোভিডে মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের। পাশাপাশি শরীরে করোনা সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন আরও ৭২ জন।

এ দিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯৯ জনই কলকাতার। তার পরেই আছে হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি, বাঁকুড়া, কুচবিহার ও মালদা।

No comments:

Post a Comment