ভারত না ইন্ডিয়া? মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদন; দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত (Bharat) করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন নামহা নামে দিল্লির এক বাসিন্দা। মঙ্গলবার ছিল এই মামলাটির শুনানির দিন।
কিন্তু, প্রধান বিচারপতি এসএ বোবদে ছুটিতে থাকায় তা স্থগিত হয়ে গেল। আগামী শুনানি কবে হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
শুধুমাত্র 'ভারত' নাম রাখার জন্যই দায়ের হয়েছিল এই পিটিশন।তবে সুপ্রিম কোর্ট শুনানি বাতিল করায় জটিলতা বেড়ে গেল। এবার সরকার এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

No comments:
Post a Comment