বাথরুমে সাতদিন কোয়ারেন্টাইন কাটালেন ওড়িশার যুবক
পুষ্পিতা সিনহা; করোনার জন্য বাইরে থেকে আসা সকল ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকা উচিত। কিন্তু এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। তামিলনাড়ু থেকে ওড়িশায় ফিরে আসা যুবককে বাড়িতে প্রবেশ করতে দেয়নি পরিবারের লোকজন। অবশেষে স্বচ্ছ ভারত প্রকল্পে তৈরি শৌচাগারে টানা এক সপ্তাহ কাটালেন ওই যুবক। ওই যুবকটি শৌচাগার ঘুমানো, খাওয়া সবকিছুই করে। খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ওড়িশার প্রশাসন।
২ জুন তামিলনাড়ু থেকে ফেরে মানস পাত্র নামের ওই যুবক। ওই যুবককে সাতদিন মেডিক্যাল ক্যাম্পে রাখা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। এখানেই বাঁধে বিপত্তি।
বাড়িতে পৌঁছালে তাকে সংক্রমণের ভয়ে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। মানস পাত্র জানিয়েছেন, বাড়িতে আলাদাভাবে থাকার জায়গা নেই। বাড়ি থেকে সরকারি কোয়ারেন্টাইনেও থাকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বাড়ির উঠানের এক পাশে শৌচাগারে তাকে থাকতে হয়। ওই শৌচাগারটি আগে ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ওই যুবক।
নওগাঁর বিডিও রেশমিরেখা মল্লিক পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সত্যি যদি থাকার জায়গা না থাকে তাহলে বিকল্প বন্দোবস্ত করা হবে।

No comments:
Post a Comment