লণ্ডভণ্ড মুম্বই নিসর্গের দাপটে, বন্ধ বিমান পরিষেবা
নিজস্ব প্রতিবেদন; আমফানের পর এবার নিসর্গ। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। ফলে ক্ষতি হচ্ছে প্রকৃতির ও আবার মানুষেরও। মহারাষ্ট্রে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ।
আলিবাগের কাছে ল্যান্ডফল হয়েছে নিসর্গের। তারপর শুরু হয় মুষল ধারে বৃষ্টি মুম্বই - সহ মহারাষ্ট্রের অধিকাংশ উপকূলে। উপকূলে ঘূর্ণিঝড় বয়ে গেছে ১২ টা ৩০ মিনিট থেকে শুরু করে ২ টো ৩০ মিনিট পর্যন্ত। তখন ঝড়ের গতিবেগ ছিল ১০০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
আপাতত ভাবে নিসর্গের অবস্থান মহারাষ্ট্রের উপকূলে আলিবাগের পূর্ব ও দক্ষিণ - পূর্ব ১৮.৫ ডিগ্রি উওর অক্ষাংশ এবং ৭৩.২ ডিগ্রি, পূর্ব দ্রাঘিমাংশের মাঝখানে। আইএমডি জানিয়েছেন, এর গতিবেগ সর্বোচ্চ হতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
মহারাষ্ট্রে আগেও একবার সমুদ্রের উত্তালের জেড়ে ক্ষতি হয়েছিল। কিন্ত এবার নিসর্গের জেড়ে ক্ষতি পরিমাণ বেশি। মুম্বইয়ের অনেক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা ও অন্যান্য যানবাহন চলাচল।
নিসর্গের দাপটে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। অনেক জায়গায় ব্যহত হয়েছে ইন্টারনেট পরিষেবা। বেশ কিছু এলাকা জলমগ্ন।
একদিকে করোনার ভয়াবহ রূপ নিয়েছে মুম্বইয়ে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তারপর নতুন এক সমস্যা শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ।


No comments:
Post a Comment