আমেরিকায় চিন থেকে আসা যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ, বন্ধ বিমান - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, June 4, 2020

আমেরিকায় চিন থেকে আসা যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ, বন্ধ বিমান

আমেরিকায় চিন থেকে আসা যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ, বন্ধ বিমান 




নিজস্ব প্রতিবেদন;  চিনের থেকে আসা যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ম কার্যকর করা হবে ১৬ জুন থেকে। বাইরে থেকে আসা কোনও চিনা যাত্রীদের এয়ারলাইন্সের বিমান আমেরিকায় ডুকতে পারবে না। 


আবার অন্যদিকে আমেরিকা থেকেও যেতে পারবে না। যদিও জুন মাসের মাঝামাঝি থেকে বিমানগুলি ওড়ার কথা ছিল। বেজিং মার্কিন সংস্থাগুলির পরিষেবা মহামারীর সময় বন্ধ রেখেছিল চিন। কেননা আমেরিকায় সংক্রমণ বেশি ছড়িয়েছে। ডেল্টা এয়ার ও ইউনাইটেড এয়ারলাইন্স - এর পরিষেবা শুরু করার  জন্য অনুমতি চায় মার্কিন বিমান। শি চিনফিং প্রশাসন অনুমতি দেয়নি।  

           সূত্রের খবর, চায়না ইস্টার্ন, এয়ারলাইন্স কর্পোরেশন, চায়না সাউদান এয়ারলাইন্স এবং হায়নান এয়ারলাইন্সের পরিষেবা বন্ধ থাকবে। 

        চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছে। চিনে মার্কিন পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে না। সেই ব্যাপারে প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই সিদ্ধান্ত নয় তো?

No comments:

Post a Comment