টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 29, 2020

টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার


টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার



নিজস্ব প্রতিবেদন
; লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জের, আর এতেই টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার।

আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগের তরফে জানানো হয়, ,"ভারতীয়দের বিভিন্ন তথ্যকে সুরক্ষিত রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ধরনের চিনা অ্যাপ থেকে মোবাইল ফোনে থাকা তথ্য বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে।"








সাম্প্রতি চিনা অ্যাপ TikTok এর বিরুদ্ধে ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে ওঠে। জানা গিয়েছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে iPhone ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাচ্ছে TikTok।

কোন কোন অ্যাপ ব্যান হচ্ছে?
TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map, Shein, Clash of Kings, DU battery saver, Helo, Likee, YouCam makeup, Mi Community, CM Browers, Virus Cleaner, APUS Browser, ROMWE, Club Factory, Newsdog, Beutry Plus, UC News, WeChat, QQ Mail, Weibo, Xender, QQ Music, QQ Newsfeed, Bigo Live, SelfieCity, Mail Master, Parallel Space, Mi Video Call — Xiaomi, WeSync, ES File Explorer, Viva Video — QU Video Inc, Meitu, Vigo Video, New Video Status, DU Recorder, Vault- Hide, Cache Cleaner DU App studio, DU Cleaner, DU Browser, Hago Play With New Friends, Cam Scanner, Clean Master – Cheetah Mobile, Wonder Camera, Photo Wonder, QQ Player, Sweet Selfie, We Meet, Baidu Translate, Vmate, QQ International, QQ Security Center,QQ Launcher
U Video, V fly Status Video, Mobile Legends, DU Privacy

No comments:

Post a Comment