ভারত - চিনের সর্বোচ্চ শিখরের বৈঠক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 6, 2020

ভারত - চিনের সর্বোচ্চ শিখরের বৈঠক

ভারত - চিনের সর্বোচ্চ শিখরের বৈঠক 

পুষ্পিতা সিনহা; ভারত ও চিনের মধ্যে লাদাখ নিয়ে উত্তাপ কমানোর পরিপ্রেক্ষিতে  বৈঠক। এই আলোচনা হবে চুসুল - মোলডোতে ইন্ডিয়ান বর্ডার পয়েন্ট মিটিং হাটে, দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে।

        ভারত ও চিনের কোর কম্যান্ডার স্তরের আধিকারিকেরা এই বৈঠকে অংশগ্রহন করবেন। ভারতের সেনার তরফ থেকে থাকবেন ১৪ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডার লেকটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। আর অন্যদিকে চীনের তরফ থেকে থাকবেন মেজর জেনারেল লিউ লিন। লিউ লিন পিপিলস  লিবারেশন আর্মির প্রতিনিধিত্ব করবেন।





            কয়েক সপ্তাহ ধরে বারবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করে ভারতে ঢুকে পরছে চিনা সেনা। ফলে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। লাদাখে ভারত- চিন সীমান্তের মাঝে আছে রয়েছে একটি বিলাকৃতি প্যাংগং লেক, যার মধ্যে এক তৃতীয়াংশ ভারতের আর দুই তৃতীয়াংশ চিনের। এখানেই ৫ ও ৬ মে সংঘর্ষ বাধে দুই দেশের মধ্যে। ১৯৬২ সালের যুদ্ধের পর থেকে ভূখণ্ড নিয়ে বিবাদ শুরু হয়। 
          কম্যান্ডার স্তরের এরকম বৈঠক বহু দশক ধরে হয়নি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ ছিন্ন হচ্ছে। তাছাড়াও আরও অন্যান্য দেশ করোনা নিয়ে চিনকে দোষারোপ করছে। আবার চিন জানিয়েছে , দেশের সৈন্য যেন প্রস্তুত থাকে যুদ্ধের জন্য।

No comments:

Post a Comment