আশঙ্কা মহামারীর, মাস্ক ব্যবহারের পথনির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 6, 2020

আশঙ্কা মহামারীর, মাস্ক ব্যবহারের পথনির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আশঙ্কা মহামারীর, মাস্ক ব্যবহারের পথনির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার 



নিজস্ব প্রতিবেদন;  বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি হয়নি। মৃত্যুর হার কম। তবুও সাবধানের মার নেই। 




          বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু -এর এপিডেমিওলজিস্ট জানিয়েছেন, যদি কোনো ব্যক্তির সংক্রমণের হার সামান্য হয় তাহলেও তাকে করোনা পজিটিভ দেখাবে পিসিআর টেস্টে। 
           হু -এর প্রধান টেড্রস আধানম প্রেস কনফারেন্সে জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এইগুলির বিকল্প যদিও মাস্ক নয় তবুও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। জনবহুল এলাকা বা ভিড় এলাকায় মাস্ক পরতেই হবে। আরও জানিয়েছেন, শুধুমাত্র স্বাস্থ্য কর্মীদেরই নয় সেখানে উপস্থিত সকলকে মেডিক্যাল মাস্ক পরতে হবে। 
           গবেষণায় জানা গিয়েছে, ফেব্রিকের মাস্কে তিন রকম মেটিরিয়ালের স্তর উপস্থিতি থাকে। যে সমস্ত এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেই সমস্ত এলাকায় অবশ্যই মেডিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। তবেই সংক্রমণের হাত রক্ষা পাওয়া সম্ভব।

No comments:

Post a Comment