জুনের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 1, 2020

জুনের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ


জুনের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিবেদন
: চতুর্থ দফার লকডাউন কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন।

পঞ্চম দফার লকডাউনের শুরুতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, ১লা জুন থেকেই বেড়ে গেল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই দাম বেড়েছে ৩২ টাকা।

ভিন্ন ভিন্ন রাজ্যে এই দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন যেমন নয়া দিল্লী তে এই দাম বেড়েছে ৬৫টাকা এবং চেন্নাইয়ে এই দাম বেড়েছে ৩৭টাকা।





আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে এমনটাই জানিয়েছে দেশের সবথেকে বড় তেল শোধন কারী সংস্থা আইওসি তরফ থেকে।
যদিও এই গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে, বিনামূল্যে যেমন ৩ টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছিল তেমনই ৩ টি সিলিন্ডার দেওয়া হবে।

No comments:

Post a Comment