উচ্চমাধ্যমিক নিয়ে কী ফের সংশয় ডানা বাঁধতে চলেছে? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 1, 2020

উচ্চমাধ্যমিক নিয়ে কী ফের সংশয় ডানা বাঁধতে চলেছে?

উচ্চমাধ্যমিক নিয়ে কী ফের সংশয় ডানা বাঁধতে চলেছে?



নিজস্ব প্রতিবেদন; ৩০জুন পর্যন্ত বন্ধ স্কুল কলেজ।
তবে ২৯জুন থেকে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এরই মাঝে বহু পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্কুল গুলিতে। বহু স্কুল আবার আমফানে বিপর্যস্ত। তাহলে স্কুল খুললেই কী ভাবে শুরু হবে পরীক্ষা?

পড়ুয়াদের সুরক্ষার এবং যাতায়াতের কথা মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্র যতটা সম্ভব বাড়ির কাছাকাছি করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর, জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

যে হারে করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে, আর এর মধ্যে সংক্রমণের ভয় নিয়ে পরীক্ষা দিতে চাইছে না পরীক্ষার্থীরা। এই মুহূর্তে পরীক্ষা দিতে স্বাভাবিক ভাবেই নারাজ তারা।

এছাড়াও পরীক্ষা হলে মাস্ক পড়া বাধ্যতামূলক। কিন্তু একটা পরীক্ষার্থী তিন ঘন্টা মাস্ক পড়ে কীভাবে পরীক্ষা দিতে পারে? দাবি পরীক্ষার্থীদের।

রবিবার একটি সাংবাদিক সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাড়ির কাছাকাছিই পরীক্ষাকেন্দ্র রাখতে চায় রাজ্য। পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্র-ছাত্রী শিক্ষকদের সুস্থ রাখা।

এই মুহূর্তে ভারত সপ্তম স্থানে। প্রতিদিন রেকর্ড ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

No comments:

Post a Comment