সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু নিয়ে এবার বলিউডে ছবি
কৌশিক চক্রবর্তী ; বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হবার পর থেকে তা নিয়ে জল্পনা আর কোন অন্ত নেই তার পরিচালক ও বন্ধু মহলের বক্তব্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে অবসাদে ভোগার কারণে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে সুশান্তের পরিবারের বক্তব্য সুশান্তকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ।তারা এই খুনের তদন্ত দাবি করেছেন। এই নিয়েই যখন গোটা দেশ উত্তাল ঠিক তখনই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইন্টারনেটে নিজের ভিডিও পোস্ট করে সেখানে বলেছেন বলিউডে স্বজনপোষণের শিকার হতে হয়েছিল সুশান্তকে । সেই কারণেই সুশান্ত নিজের প্রতি বিশ্বাস হারিয়ে এই পদক্ষেপ গ্রহণ করে।
এবার সুশান্ত-এর এই মৃত্যুকে বড় পর্দায় তুলে ধরার দায়িত্ব নিলেন প্রযোজক বিজয় শেখার গুপ্ত। সিনেমার তিনি নাম দিয়েছেন সুইসাইড অর মার্ডার। তিনি বলেছেন ছবিটি সুশান্তের জীবনী বা বায়োপিক গোছের হবেনা । বরং সুশান্তের মৃত্যুর কারণ কি এবং সেই মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকা রহস্য গুলিকেই তিনি ভেদ করবার চেষ্টা করবেন বড় পর্দায়।
ছবিটি পরিচালনা করবেন সৌমিক মৌলিক এবং এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাকেশ কুমার। ছবিটির ট্যাগলাইন দিয়েছেন প্রযোজক ও পরিচালক " A Star Was Lost"

No comments:
Post a Comment