বিদ্যুৎ বিভ্রাট কলকাতা মেডিক্যাল কলেজে
নিজস্ব প্রতিবেদন; বিদ্যুৎ বিভ্রাট কলকাতা মেডিক্যাল কলেজে। চাঞ্চল্য ছড়িয়ে যায় সেই ঘটনার জেরে।
কী হয়েছিল?
সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩.৩৫ নাগাদ আচমকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজের একাধিক বিল্ডিং।
মেডিকেল কলেজ সূত্রের খবর, এদিন ৩.৩৫ নাগাদ হঠাৎই গ্রীন বিল্ডিং অন্ধকার হয়ে যায়। আর এখানেই করোনা উপসর্গ সন্দেহে শতাধিক রোগী ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে তাঁদের।
এমনকি এই বিল্ডিং-এই আছে আইসিইউ। প্রায় দেড়ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ইডেন বিল্ডিং, গ্রীন বিল্ডিং-সহ বেশ কয়েকটি বিল্ডিং।
এ বিষয়ে এক আধিকারিকের বক্তব্য, "যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হবে শীঘ্রই।" সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্তও বিদ্যুৎ আসেনি। যদিও তারপর ফের বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। পাশাপাশি স্বস্তি ফিরেছে হাসপাতালে।
Monday, June 1, 2020
New
বিদ্যুৎ বিভ্রাট কলকাতা মেডিক্যাল কলেজে
About The News Express-tnebangla
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment