নতুন নিয়ম ও নতুন লুকে চালু হবে কলকাতা
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের জেরে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। চতুর্থ দফার লকডাউন কাটিয়ে এখন চলছে পঞ্চম দফার লকডাউন। লকডাউনে বিভিন্ন ক্ষেত্রে ছাড় মিললেও কবে থেকে মেট্রো রেল চালু হবে তা এখনো জানা যায়নি।
করোনার সংক্রমন থেকে বাঁচতে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন উদ্যোগ নিল কলকাতা মেট্রোরেল। ট্রেনের কামরায় যেখানে যাত্রীরা বসবেন বা দাঁড়াবেন সেখানে নির্দিষ্ট দূরত্ব মেনে স্টিকার আটকে দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
সেই স্টিকার অনুযায়ী মেট্রোতে তোলা হবে যাত্রীদের এবং যাত্রীদের সেই স্টিকারের উপরেই বসতে হবে।
শুধুমাত্র ট্রেনের কামরাতেই নয় স্টেশনে ঢোকার গেটে, টিকিট কাউন্টার এবং প্লাটফর্মে দাঁড়ানো জায়গা সবেতেই নির্দিষ্ট দূরত্ব মেনে চিহ্নিত করে দেওয়া হবে। মেট্রোরেল সূত্রের খবর যে, ট্রেনের কামরা ভর্তি হয়ে গেলে স্টেশনে ঢোকার মুখেই আটকে দেয়া হবে যাত্রীদের।
সেই সকল যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলা হবে স্টেশনের বাইরে। এছাড়াও যাত্রীদের মাস্ক পড়ে স্টেশনে ঢোকা বাধ্যতামূলক এবং স্টেশনে ঢোকার আগে সকল যাত্রীকে থার্মাল স্ক্যানিং করা হবে। যদিও মেট্রো রেল কবে চালু হবে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি, তবে মেট্রো রেল চালু হবার আগেই সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

No comments:
Post a Comment