"অন্যান্য সেমিস্টারের পরীক্ষা নয়, বাড়ি থেকেই ফাইনাল ইয়ারদের পরীক্ষার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের" জানালেন শিক্ষামন্ত্রী
রৌনক ধর ; শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এর উপাচার্যদের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি জানিয়েছেন, যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এক মত দিয়েছেন।
তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে যারা পার্ট (1+1+1) পরীক্ষা দেবে তাদের ৫০% আগের পরীক্ষা বাড়ি থেকে নেওয়া হবে এবং বাকি ৫০% হোম অ্যাসাইনমেন্ট থেকে নেওয়া হবে। তিনি এটাও জানিয়েছেন যারা ফাইনাল সেমিস্টার এর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। কোনোরকম অনলাইন পরীক্ষা হবেনা।
অন্যান্য সেমিস্টার এর পরীক্ষা (সেম ২ , সেম ৪) তাদের কে পরবর্তী সেমিস্টার এ উত্তীর্ণ করে দেওয়া হবে। পরবর্তী কালে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সেম ৬ এর সাথে সেম ৪ এর পরীক্ষা নেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলি এমনটাই সিদ্ধান্ত নিয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।

No comments:
Post a Comment