নেপালের নয়া মানচিত্রে পড়ল শিলমোহর, প্রতিক্রিয়া ভারতের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

নেপালের নয়া মানচিত্রে পড়ল শিলমোহর, প্রতিক্রিয়া ভারতের

নেপালের নয়া মানচিত্রে পড়ল শিলমোহর, প্রতিক্রিয়া ভারতের 

  পুষ্পিতা সিনহা ; ভারতের বন্ধু হিসেবে পরিচিত ছিল নেপাল। হঠাৎ তাদের আচরণে এত বদল।ভারতীয় এলাকার কিছু অংশ শুধুমাত্র নিজেদের বলে দাবি করে মানচিত্র তৈরি করেননি,  একেবারে মানচিত্রকে সংসদে পাশ করিয়ে নিল নেপাল সরকার। শনিবার নেপালের সংসদে ভোটের মাধ্যমে এই বিতর্কিত মানচিত্র পাশ করিয়ে নেন। 





     কাঠমান্ডু দাবি করেছেন কালাপানি, লিম্পুয়াধুরা এবং লিপুলেখের মতো ভারতীয় এলাকাগুলিকে। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব মনে করিয়ে দেন যে, কীভাবে ভারত নেপালকে সাহায্য করেছে। 
       ভারতের একাংশ ভূখণ্ড নিজেদের মানচিত্রে ঢুকিয়ে সংশোধনী বিল পাশ হয়েছে। নয়াদিল্লির আপত্তিকে পাত্তা না দিয়ে নেপালের মানচিত্রে যুক্ত করল ভারতের ভূখণ্ড। ভারত সরকার স্পষ্ট জানিয়েছেন নেপাল সরকারের এমন সিদ্ধান্ত সঠিক নয়। 
       শনিবার দুপুরে এই বিল পাশ হওয়ার সময়ে ২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে পক্ষে ভোট পড়েছে ২৫৮। কালপানি - সহ তিনটি এলাকার ওপর দিয়ে উত্তরাখণ্ড যে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছে ভারত। এই নতুন মানচিত্র নিয়ে প্রতিবাদের ঝড় ওঠেছে সোশ্যাল মিডিয়াতে।

No comments:

Post a Comment