১০ জুন শিবের আরাধনার পরই আরম্ভ রাম মন্দির নির্মাণের কাজ
পুষ্পিতা সিনহা ; দীর্ঘদিন যাবত রাজনৈতিক টানাপোড়ানের পর , ২০১৯ সালে নভেম্বর মাসে হিন্দু মন্দির তৈরির পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। আর মসজিদ তৈরি করার জন্য বিকল্প হিসেবে ৫ একর জমি দেওয়া হবে। শ্রী রামের জন্মভূমিতে তৈরি হবে মন্দির। লকডাউনের জেরে শুরু করা হয়নি মন্দির তৈরির কাজ। রাম মন্দির নির্মাণ হবে বিশ্ব হিন্দু পরিষদের সাহায্য । প্রচারিত আগের মডেলের অনুকরনের দ্বারা। মন্দির নির্মাণের ফাউন্ডেশন তৈরির কম্পানি এল অ্যান্ড টি মন্দির নির্মাণের কাজ আরম্ভ করবে।
লঙ্কা জয়ের আগে শিবের পূজো করেছিলেন শ্রী রাম। আবারও সেই ঘটনার অনুকরন হতে চলেছে। ১০ জুন শুরু হবে শিবের আরাধনার। তারপর শুরু করা হবে মন্দির মন্দির নির্মাণের কাজ।
১০ জুন সকাল ৮ ঘটিকায় আরম্ভ করা হবে শিবের পূজো। এই পূজো দু’ঘণ্টা ধরে চলবে। এই কাজ শুরু করার কথা ছিল রামনবমীতে কিংবা অক্ষয় তৃতীয়ার সময়। এই মন্দিরের উচ্চতা ১২৫ ফুট হওয়ার কথা। সম্প্রতি ১৬০ ফুট করবার প্রস্তাব দেওয়া হয়েছে। এই মন্দিরের প্রথম তলাটি হবে ১৮ ফুট উচ্চতা বিশিষ্ট। দ্বিতীয় তলাটি হবে ১৫ ফুট ৯ ইঞ্চি।
পাকিস্তানের বিদেশমন্ত্রক টুইট করে জানিয়েছেন, বিশ্ব যখন কোভিড -১৯ এর সংক্রমণে ভুগছে , তখন বিজেপি নির্লজ্জভাবে ব্যস্ত হিন্দুত্ববাদী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে। প্রতুত্তরে অযোধ্যার সাধকরা জানিয়েছেন, যে তাদের সীমা লঙ্ঘন করলে রাম মন্দির তৈরি করা হবে ইসলামাবাদেও।

No comments:
Post a Comment