১২আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেনের পরিষেবা বাতিল, ফেরৎ টিকিটের টাকা
পুষ্পিতা সিনহা; দেশে প্রত্যেকদিন হু হু করে করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। মনে করা হয়েছিল লকডাউন আসতে আসতে স্থিল করা হবে। ট্রেন চলাচলও স্বাভাবিক করা হবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ১২ আগস্ট পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করল রেল।
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, টাইম টেবিল অনুযায়ী সব মেল ও এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জারের ও সাবার্বান পরিষেবা আগামী ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হল। আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত যেসব ট্রেনের টিকিট বুকিং হয়ে গিয়েছে , সেই সমস্ত টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে। শুধুমাত্র স্পেশাল মেল - এক্সপ্রেস, স্পেশাল রাজধানী এক্সপ্রেস চলবে , তবে জরুরি ভিত্তিতে।
গত ২৪ ঘন্টায় সারা দেশের রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬,৯২২ জন। এখনও পর্যন্ত এটি হল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উওর প্রদেশ এই ৫ রাজ্যেই ৮০ শতাংশ করোনা রোগী।

No comments:
Post a Comment