৩০ বছর পর ভাঙল ভুল, মহিলার অন্তরালে পুরুষ
পুষ্পিতা সিনহা; অদ্ভুত কাণ্ড ৩০ বছর ধরে সমাজ যে মহিলাকে দেখছিল আদতে সে মহিলা নন। এমনকি তার বিয়েও হয়েছে, সুখেই কাটাচ্ছিলেন দাম্পত্য জীবন। তাঁর দেহের গঠন আর পাঁচটা মেয়েদের মতো। তবে শারীরিক সমস্যার কারণে সন্তান হয়নি।
তলপেটে প্রবল যন্ত্রণায় নেতাজী সুভাষচন্দ্র বোস ক্যানসার হাসপাতালে নিয়ে আসা হয় বীরভূমের ওই দম্পতিকে। রোগের কারণ আবিষ্কার করতে গিয়ে এমন ঘটনা সামনে এল যা দেখে মাথায় হাত। যে মহিলার পেটে যন্ত্রণা হচ্ছিল সে মহিলা নন, তিনি পুরুষ। তাঁর যে রোগ শরীরে রয়েছে, তা ২২ হাজার জনের মধ্যে এক জনের দেহে দেখা যায়। তিনি টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় কেউ শারীরিক গঠনের দিকদিয়ে মহিলা হলেও আসলে পুরুষ হয়। এই ক্ষেত্রে মহিলার শরীরে ডিসেম্বর বা ওভারি এবং জরায়ু থাকে না। ফলে তিনি কখনো সন্তানের জন্ম দিতে পারবেন না।
টেস্টিকুলার ক্যান্সার হল পুরুষদের যৌনাঙ্গের এক প্রকার ক্যান্সার। চিকিৎসক জানিয়েছেন, এই ধরনের ক্যান্সার মহিলাদের শরীরে হাওয়া সম্ভবপর নয়। চিকিৎসক অনুপম দত্ত ও সৌমেন দাস দেখেন মহিলার শারীরিক পরিচয় বিপরীত লিঙ্গের।
কেমোথেরাপির জেরে তিনি কিছুটা সুস্থ রয়েছেন। এই রোগ সাধারণত জিন ঘটিত সমস্যার কারণে হয়। জানা গেছে, ওই মহিলার পরিবারের দুই আত্মীয়েরও এই সমস্যা রয়েছে।

No comments:
Post a Comment