সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষনা
নিজস্ব প্রতিবেদন; লকডাউন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবন যাপনের জন্য শুরু হয়েছে আনলক ওয়ান।
এই আনলক ওয়ানেই খুলছে অফিস। যদিও এখনো পর্যন্ত গণপরিবহন ব্যবস্থা সেই ভাবে চালু হয়নি, রাস্তায় বেরোলে দেখা মিলছে না বেসরকারি বাসের যদিও সরকারি বাস আছে কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মত যত সিট তত জন উঠতে পারবে ফলে সমস্যার মধ্যে পড়ছেন সকল কর্মচারীরা।
কারণ অফিসে ঢুকতে দেরি হলে হাজিরা খাতায় পড়বে লাল কালি। এবার সেই দুশ্চিন্তা থেকে সকল সরকারি কর্মীদের মুক্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুশ্চিন্তাগ্রস্ত সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নের সাংবাদিক বৈঠকে জানান, যে চলতি মাসে রাস্তায় গণপরিবহন ব্যবস্থা সেই ভাবে চালু হয়নি বন্ধ লোকাল ট্রেন ও মেট্রো, রাস্তায় বেসরকারি বাস ও দেখা যাচ্ছে না ফলে সত্যি গন্তব্যস্থলে পৌঁছাতে সকলের সমস্যা হচ্ছে।
তাই এই মাসে যাদের অফিস ঢুকতে দেরি হবে তাদের হাজিরা খাতায় পড়বেনা লাল কালির দাগ, অনুপস্থিত বলে গণ্য করা হবেনা। মানবিক দৃষ্টিকোণ থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও বৃহস্পতিবার থেকে কলকাতায় বেসরকারি বাস নামবে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন গুলি ফলে অফিস যাত্রীদেরও কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment