#Blacklivesmatter বদলে দিল বহু পুরোনো ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ এর নাম
নিজস্ব প্রতিবেদন; অন্যান্য দেশ জুড়ে যখন দাঁপিয়ে বেড়াচ্ছে বর্ণবৈষম্যে, তখন বাকি থাকবে ভারত।
স্বাভাবিক ভাবেই পৃথিবী জোড়া বর্ণবৈষম্যের আঁচ এসে লেগেছিল ভারতেও।
গোটা দেশ যখন #Blacklivesmatter নিয়ে শোরগোল শুরু করেছিল, সেই সময় প্রশ্ন উঠেছিল
নানান ফেয়ারনেস ক্রিম নিয়ে। এবং আঁচ এসেছিল সেই সমস্ত তারকাদের গায়ে, যারা এই ক্রিম গুলির অ্যাড দেয়।
আর এইবার বহু পুরোনো সংস্থাও এর দিয়ে রেহাই পেল না, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’, নামটি বর্ণবৈষম্যমূলক। এই অভিযোগ করেছিলেন অনেকেই। এবার সেই কারণেই পাল্টে গেল এই ক্রিমের নাম।
নতুন নাম দেওয়া হয়েছে ‘গ্লো অ্যান্ড লাভলি’।
এই হিন্দুস্থান ইউনিলিভার জানিয়েছে, সংস্থার যে ছেলেদের ক্রিমটি রয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে, ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম'।
নতুন নামের জন্য আবেদন করা হয়েছে। আবেদনে অনুমতি পেলেই নাম পাল্টে ফেলা হবে।

No comments:
Post a Comment