বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, ফ্রি রেশন ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হল
সৌমি মুখার্জী : করোনা আবহে দেশজুড়ে লকডাউন চলাকালীন রাজ্য ও কেন্দ্র থেকে ফ্রি রেশন ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। যাতে এই লকডাউনে সবাই অন্তত খেতে পায় সেই কথা মাথায় রেখে। সেই মত গোটা রাজ্যে চালু হয়েছে ফ্রি তে রেশন ব্যবস্থা। আনলক ১ কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে আনলক ২ , এই আনলক ২ তেই বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানান যে আগামী জুন মাস পর্যন্ত দেওয়া হবে ফ্রি রেশন।
অন্যদিকে প্রধানমন্ত্রীও বলেন যে , এখন বিভিন্ন উৎসবের সময় আসছে এছাড়া বর্ষাকাল চলছে তাই কৃষিকাজ ও খুব বেশি হয়ে গিয়েছে তাই সব কিছুর কথা মাথায় রেখেই দিওয়ালি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো গরীব কল্যান অন্য যোজনা, অর্থাৎ সকলেই প্রত্যেক মাসে বিনা মূল্যে চাল ও ডাল পাবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাষণের কিছু সময় পরেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্যে ফ্রি তে রেশন দেওয়ার মেয়াদ আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে , যাতে অন্তত সাধারণ মানুষ জন খেতে পায়। করোনার প্রভাবে লকডাউন চলাকালীন মানুষের আয় প্রায় বন্ধই ছিল তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই ঘোষণা ।

No comments:
Post a Comment