উচ্চ শিক্ষা দফতরের আমন্ত্রণ না পেলে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন না উপাচার্যরা , তবে কি আবার দ্বন্দ্বের মুখে শিক্ষা দফতর
সৌমি মুখার্জী : নতুন করে কি আবার দ্বন্দ্বের মধ্যে পড়তে চলেছে শিক্ষা দফতর? এমনি তেই বিভিন্ন কারণে রাজ্যপালের সাথে রাজ্যের নানা রকমের দ্বন্দ্ব লেগেই থাকে তার ওপর আবার উপাচার্য দের এই রকম সিদ্ধান্ত , ফলে কি হতে চলেছে রাজ্যে আবার নুতন করে ।
রাজভবনে পাঠানো দুটি চিঠির জেরে আজ ভার্চুয়াল বৈঠক আছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে।
তবে এই বৈঠকে না থাকার সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাদের দাবি উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে আমন্ত্রণ না এলে তাদের পক্ষে বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয় । গতকাল উপাচার্য পরিষদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে , "গত ১৩ই জুলাই মাননীয় আচার্যের কার্যালয় থেকে একটি অপমানজনক চিঠি পেয়েছেন উপাচার্যরা এবং তারপর আবার ১৪ জুলাই একটি ভীতি প্রদর্শনকারী চিঠিও পেয়েছেন উপাচার্যরা। এরকম জাতীয় সংকটের সময় মাননীয় আচার্যের কার্যালয় থেকে এরকম চিঠি পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছে উপাচার্য পরিষদ। সমস্ত নিয়ম মেনে যুক্তি যুক্ত ভাবে কাজ করা উপাচার্যরা মাননীয় আচার্যের কার্যালয় থেকে এরকম চিঠি পাওয়ার বিষয়টি একেবারেই কাম্য নয় বলে মনে করছেন।"

No comments:
Post a Comment