পুরসভায় ফোন করলেই এবার মিলবে অ্যাম্বুলেন্স ব্যবস্থা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, July 15, 2020

পুরসভায় ফোন করলেই এবার মিলবে অ্যাম্বুলেন্স ব্যবস্থা

পুরসভায় ফোন করলেই এবার মিলবে অ্যাম্বুলেন্স ব্যবস্থা
 
সৌমি মুখার্জী :  এই করোনা আবহেই না তার আগেও অ্যাম্বুলেন্স পেতে হয়রানির শিকার হতে হয়েছে  বহু রোগী এবং তার পরিবার - পরিজনদের।  শুধু মাত্র করোনা রোগীই নন, আতঙ্ক বাড়ায় অ্যাম্বুলেন্স পেতে সমস্যার  মধ্যে পড়তে হচ্ছে অন্যান্য রোগীদেরও । এবার সমস্যা সমাধানে  উদ্যোগী পুরসভা। পুর প্রশাসক ববি হাকিম জানান যে, এবার থেকে কলকাতা পুরসভায় একটা ফোন করলেই মিলবে  অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। করোনা রোগী তো আছেই এর  পাশাপাশি অন্যান্য রোগীদের জন্য ও পাঠানো হবে অ্যাম্বুলেন্স। 






সদ্য নিযুক্ত কলকাতার নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন এই নিয়েই পুরসভায় একটি বৈঠক করেন এবং সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার কর্তারা ও  পুলিসের প্রতিনিধিরাও। শুধু তাই নয় রোগীদের যাতে বেড পেতে অসুবিধা না হয় সেই কারণে সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য একটি পোর্টাল আনার কথাও ভাবা হয়েছে।  মঙ্গল বার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর প্রশাসক।

No comments:

Post a Comment