ই-কমার্সে এবার 'বৈষম্যমূলক' এবং 'অনৈতিক' পদ্ধতি অবলম্বন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, July 25, 2020

ই-কমার্সে এবার 'বৈষম্যমূলক' এবং 'অনৈতিক' পদ্ধতি অবলম্বন

ই-কমার্সে এবার 'বৈষম্যমূলক' এবং 'অনৈতিক' পদ্ধতি অবলম্বন




নিজস্ব প্রতিবেদন; ব্যস্ততায় ঠাঁসা জীবনে ই-কমার্সে গা ভাসিয়েই প্রতিদিন গড়ে ৫০ কোটির বেশি মানুষ ই-কমার্স প্ল্যাটফর্মে ডুবে আছে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার। 
আর গবেষণায় দেখা গেছে, ভারতীয় পন্যের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে বিদেশি বহুজাতিক সংস্থাগুলির দ্রব্য বিক্রি।

আর তাই এতদিন ভারতীয় সংস্থাগুলি অভিযোগ জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। 
আর তাই ই-কমার্স প্ল্যাটফর্মে 'সাম্য' এবং 'স্বচ্ছতা' নিয়ে নতুন আইন আসতে চলেছে শীঘ্রই, তা অনেকেরই জানা ছিল। আর এইবার তা প্রকাশ পেল।
শুক্রবার কনজিউমার প্রোটেকশন আইনের আওতায় কনজিউমার প্রোটেকশন অর্থাৎ ই-কমার্স বিধি ২০২০ কার্যকর করার কথা জানিয়ে দিল কেন্দ্র সরকার।
জানা যাচ্ছে, দেশে অনলাইনে বিক্রি হওয়া সব পণ্যই এই আইনের আওতায় আসবে। যেখানে পণ্য বিক্রির ক্ষেত্রে 'বৈষম্যমূলক' এবং 'অনৈতিক' পদ্ধতি অবলম্বন করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে কেন্দ্র।







কার্যকর হওয়া কেন্দ্রীয় পদক্ষেপ অনুযায়ী, প্রত্যেক ই-কমার্স সংস্থাকে নিশ্চিত করতে হবে গ্রাহকদের সব অভিযোগকেই ৪৮ ঘণ্টার মধ্যে স্বীকার করতে হবে সংশ্লিষ্ট সংস্থার গ্রিভান্স অফিসারকে। শুধু তাই নয় বরং একমাসের মধ্যেই তার গ্রহণযোগ্য সমাধান করতে হবে। 
নয়া আইন অনুযায়ী, অতিরিক্ত লাভের আশায় কোনও নির্দিষ্ট পণ্য বিক্রির ক্ষেত্রে তার দামে বিরাট ছাড় বা অফার দেওয়ার মতো কোনও কারসাজি করতে পারবে না সংস্থা।

No comments:

Post a Comment