ভারত পেট্রোলিয়ামে কর্মরত কর্মীদের জন্য চালু হল এক নতুন প্রকল্প - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, July 28, 2020

ভারত পেট্রোলিয়ামে কর্মরত কর্মীদের জন্য চালু হল এক নতুন প্রকল্প

ভারত পেট্রোলিয়ামে কর্মরত কর্মীদের জন্য চালু হল এক নতুন প্রকল্প


সৌমি মুখার্জী : দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম,  তাতে কর্মরত কর্মীদের জন্য চালু করা হলো এক নতুন প্রকল্প যার নাম, ভারত পেট্রোলিয়াম ভলান্টারি  রিটায়ারমেন্ট স্কিম ২০২০(BPVRS-2020)।প্রত্যেক কর্মরত কর্মীদের কাছে হঠাৎই এক নোটিশ আসে এবং সেই নোটিশে বলা হয়  যে সমস্ত কর্মী চাকরি ছাড়তে চান তাদের জন্য ভি আর এস প্রকল্প চালু করা হয়েছে। ইচ্ছুক কর্মীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। ১৩ই  আগস্ট অবদি  চলবে এই আবেদন প্রক্রিয়া।






প্রসঙ্গত,  এর আগে ভারত পেট্রোলিয়াম বেসরকারি করণের কথা উঠেছিল, কিন্তু বেসরকারি করণের আগেই এই প্রকল্প চালু হওয়ায় ইচ্ছুক কর্মীরা অর্থাৎ যারা বেসরকারি করণের পর নতুন পরিচালন কর্তৃপক্ষের আওতায় কাজ করতে আগ্রহী নন তারা এই স্বেচ্ছাবসর প্রকল্পের আবেদন করতে পারেন। ভারত পেট্রোলিয়াম আধিকারিকদের অনুমান যে, তাদের কর্মরত প্রায় ২০ হাজার কর্মীর মধ্যে ৫ থেকে ১০শতাংশ কর্মী এই স্বেচ্ছাবসর  নিতে পারেন। তবে এই আবেদনের সুবিধা হল যে এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কর্মীরা ক্ষতিপূরণ পাবেন।সূত্রের খবর অনুযায়ী যেসব কর্মীদের বয়স ৪৫ বছরের বেশি তারা প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে কিছু ব্যতিক্রম কর্মী আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তারা হলেন খেলোয়াড় ও পরিচালন পর্ষদ স্তরের আধিকারিকরা।

No comments:

Post a Comment