সৌমিক কোনার:-প্রয়াত হলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় এবং রাত ১ টা ৫০ নাগাদ তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি, সাধারনত দিল্লির এইমেসে চিকিৎসা চলত তাঁর। ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানান শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। জ্বর সর্দি থাকাই করোনা পরীক্ষাও করা হয় যদিও রিপোর্ট আসে নেগেটিভ। চিকিৎসা শুরু হবার পর আস্তে আস্তে তার শারীরিক অবস্থা উন্নত হতে থাকে, এরই মাঝে শনিবার জানা যায় সোমেন মিত্রের কিডনি কাজ করছে না, হৃদস্পন্দনের মাত্রাও কমে গিয়েছে। অবস্থা খারাপ হতে থাকে এবং বুধবার রাত ১টা ৫০ নাগাদ তিনি মারা যান।
১৯৪১ সালে জন্মগ্রহণ করেন সৌমেন মিত্র। তিনি দলের কর্মীদের কাছে খুব প্রিয় ছিলেন। দলের সকলেই তাঁকে ছোড়দা বলে ডাকতেন। ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদা বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন, ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০০৯ সালে তিনি কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং সেই বছরই তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ও জয়লাভ করেন। ২০১৪ সালে তিনি সংসদ প্রত্যেকে ইস্তফা দিয়ে পুরনো দলে অর্থাৎ কংগ্রেসে ফিরে যান। ২০১৮ সালে ফের রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে ।
No comments:
Post a Comment