আয়কর রিটার্ন জমা দেওয়ার বাড়ানো হল সময়সীমা
পুষ্পিতা সিনহা; আয়কর দফতর থেকে ঘোষণা করা হয়েছে ২০১৯-২০২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হল ৩০ শে নভেম্বর পর্যন্ত। আয়কর দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে যে পরিস্থিতি চলছে তার কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে।
সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর ট্যাক্সেস জানিয়েছেন, চলতি বছরের শুরুতে এবং সম্প্রতি এপ্রিলের শেষে আয়কর রিটার্নে ফর্মের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তনের কথা। এর আগেও করোনার জেরে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে জুলাই পর্যন্ত করা হয়েছিল। এবার সেটা বাড়ানো হল।
তাছাড়াও ৩১ শে অক্টোবর পর্যন্ত কর-অডিট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। কেন্দ্রীয় সরকার ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের লিংক করার সময় বাড়ালো।

No comments:
Post a Comment