সোনার তৈরি মাস্ক পরে ঘুরছেন, জানেন সেই মাস্কের দাম কত?
পুষ্পিতা সিনহা; প্রায় চার মাস ধরে দেশে লকডাউন। যার জেরে দিন দিন দেশে বেকারত্ব বেড়ে চলেছে। অনেক মানুষ হারিয়েছে কাজ। অনেক পরিযায়ী শ্রমিকের ঠিক মতো দু’বেলা খাবার জোটে না। যেখানে সামান্য ১০ বা ২০ টাকা দিয়ে মাস্ক কেনার সামর্থ্য নেই, সেখানে পুনের এক ভদ্রলোক সোনার মাস্ক পরে ঘুরছেন। পুনের পিম্পরিতে শংকর কুয়াদে নামের এক বাসিন্দা তিনি ২.৮৯ লক্ষ টাকার মাস্ক পরে ঘুরছেন।
সোনার তৈরি এই মাস্কে কতটা ভাইরাস প্রতিরোধ হয় তা জানা নেই। তবে এই গোল্ড ম্যানের চর্চা চারিদিকে। শুধুমাত্র যে মুখে মাস্ক পরেছেন তাই নয়, গলাতেও সোনার মোটা চেন। এছাড়াও হাতের প্রতিটি আঙুলে রয়েছে সোনার আংটি।
এ এনআইয়ের সাক্ষাৎকারে তিনি জানান, এটি সোনার তৈরি হলেও বেশ পাতলা। এর মধ্যে রয়েছে ছিদ্র। যার জেরে শ্বাস-প্রশ্বাস ফেলতে কষ্ট হয় না। তবে এর কোনো কার্যকরী ক্ষমতা আছে কিনা জানা নেই।

No comments:
Post a Comment