কোভিড হাসপাতালে স্বচ্ছা সেবক হিসেবে করতে হবে কাজ, জানেন কি করলে এমন শাস্তি?
পুষ্পিতা সিনহা; যত দিন যাচ্ছে ততই বাড়ছে সংক্রমণের হার। এই জন্য দেশের আবস্থা খারাপ হচ্ছে। এই নিয়ে সকলে উদ্বিগ্ন। কিন্তু এখন আর আগের মতো মানুষের মধ্যে ভীত কাজ করে না। এমনকি অনেকে মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাজারে। করোর তো আবার মাস্ক ঝুলছে থুতনিতে। কেউ বা পকেটে ভরে রেখেছেন। কিন্ত হু জানিয়েছে, সংক্রমণ রুখতে মাস্ক পরা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিল উত্তরাখণ্ড, দিল্লি ও রাজস্থানের সরকার। এই রাজ্যগুলিতে মাস্ক ছাড়া দেখা গেলেই হতে পারে জরিমানা এমনকি জেলও।
মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং ' কিল করোনা ' প্রকল্পকে সফল করার উদ্দেশ্যে একটি সমাধানের পথ দিয়েছেন। এই নিয়মে বলা হয়েছে, যাদের মাস্ক পরে দেখা যাবে না তাদের কোভিড হাসপাতালে স্বচ্ছা সেবক হিসেবে কাজ করতে হবে। এমনকি ৩ দিনের জন্য পুলিশ চেকপোস্টে কাজ করতে হবে।
' কিল করোনা ' প্রকল্পে কাজ করার জন্য একটি দল গঠন করা হয়েছে। ১১ হাজার জনের ও বেশি সংখ্যক নিয়ে এই দল তৈরি হয়েছে।

No comments:
Post a Comment