নতুন গাইড লাইন UGC র, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, July 7, 2020

নতুন গাইড লাইন UGC র, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির

নতুন গাইড লাইন UGC র,  স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির
  
সৌমি মুখার্জী : করোনা আবহে দেশ তথা রাজ্যে বাতিল করা হয়েছিল সমস্ত পরীক্ষা।  উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষা বাকি থাকা অবস্থাতেই ঘোষণা করা হয়েছিল লকডাউন।  যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিকও। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও বাতিল করে দেওয়া হয়েছিল। পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পাস করানো হবে ,এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।কিন্তু ফের কলেজ পড়ুয়াদের পরীক্ষা নিয়ে নতুন গাইড লাইন দিলো UGC । 







এই পরিস্থিতিতেই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিল কেন্দ্র। কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলির পরীক্ষায় সম্মতি  জানিয়ে সোমবার সন্ধ্যায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই  পরীক্ষা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এই নির্দেশনায় বলা হয়েছে - 
   ১. অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতে ভাগ করে পরীক্ষা নেওয়া হতে পারে।
   ২. সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি কে ৩১ শে সেপ্টেম্বরের মধ্যে সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। 
     ৩. ব্যাক পাওয়া ছাত্র-ছাত্রীদের  ক্ষেত্রেও অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতে ভাগ করে পরীক্ষা নিতে হবে। 
      ৪. যদি কোন পড়ুয়া সেপ্টেম্বরে কোন কারণ বশত পরীক্ষা দিতে না পারে তাহলে তার জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে বিশ্ববিদ্যালয়কেই।  তবে এই নিয়মটি শুধুমাত্র ২০১৯-২০ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্যই প্রযোজ্য।

No comments:

Post a Comment