বিরল কান্ড! লাখে একটা অসম্ভব, শরীর ভিন্ন কিন্তু হৃদয় এক
নিজস্ব প্রতিবেদন; লাখে একটা এমন ঘটনা চক্ষুষ করা যায় কিনা তা নিয়ে সন্দেহ আছে। দুটি সম্পূর্ণ পৃথক শরীর অথচ হৃদযন্ত্র একটি। মায়ের পেট থেকে তারা একে অপরকে জড়িয়ে ধরে বেরিয়ে এসেছে। এন আর এসে জন্ম হয় এই যমজ সন্তানের। এই করোনা আবহের মধ্যে বাগুইআটির বাসিন্দা ২১ বছরের অনিমা ঘোষের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সূত্রের খবর, মা ও যমজ দুই সন্তান ভালো আছে।
এই বিরল ঘটনা নতুন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। এখন এটাই দেখার কীভাবে যমজ সদ্যোজাত সন্তানদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে। যমজ সদ্যোজাত সন্তানের মাথা, হাত, পা, চোখ, নাক, মুখ সব আলাদা। কিন্ত হৃদয় একটিমাত্র। এই একটি হৃদয় দিয়ে দুটি শরীরে রক্ত সনঞ্চালন হচ্ছে। বিজ্ঞানের ভাষায় এর নাম ' থোরাকফ্যাগাস'।
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলে এই ঘটনা এমটাই বিরল যে লক্ষ লক্ষ সন্তানের জন্মের পরে এমন ঘটনা দেখা যায়। এন আর এস মেডিকেল কলেজের প্রসূত বিভাগের চিকিৎসক দেবরাজ বসু জানিয়েছেন, রীতিমত এই বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কলকাতা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সুকান্ত দাস জানিয়েছেন, এই ঘটনা বললেও কম বলা হবে। এক্ষেত্রে একটি শিশু বাঁচার সম্ভাবনা বেশি, যদিও সমস্ত সিদ্ধান্তটাই নেবে একদল বিশেষজ্ঞ চিকিৎসক যেখানে পেডিয়াট্রিক সার্জারি, নিউরো ডক্টর ও পোডিয়ত্রিক কার্ডিয়লজি উপস্থিত থাকবেন। আগে দেখবেন যে অস্ত্রপচারের উপযুক্ত হয়েছে কিনা, তবেই অস্ত্রপচার করা হবে।

No comments:
Post a Comment