টি এন ই ডেক্স, পূর্ব মেদিনীপুর : আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা দিচ্ছে সরকার আর সেই টাকা আত্মসাতের ঘটনা নতুন কিছু নয় । আমফানের দুর্গতদের দেওয়া টাকা আত্মসাতের অভিযোগ উঠল ময়না পঞ্চায়েতের রায়চক গ্রামের বিজেপি নেতার বিরুদ্ধে । ময়না পঞ্চায়েতের রাজগ্রাম এর বাসিন্দা অসীম কুমার জানা, তার নামেই এমন ই অভিযোগ উঠল । যদিও বা অভিযোগ অস্বীকার করেছেন অসীম বাবুর স্ত্রী দিপালী জানা ।
আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের সরকার থেকে টাকা দেয়া হয়েছিল আর সেই টাকা আত্মসাত করেছেন অসীম বাবু ও তাঁর ভাই ।
অসীম বাবু বলেন, তিনি ওই এলাকার একজন ধনী মৎস্য ব্যবসায়ী , ও একজন বিজেপির নেতা।এখন প্রশ্ন উঠছে মে একজন ধ্বনী ব্যবসায়ী হয়েও কেন তিনি এইরকম নিন্দনীয় কাজ করলেন। এই একই অভিযোগ তুলেছেন 206 নম্বর বুথের তৃণমূল গ্রাম সদস্য গুরুপদ পরিয়া । বর্তমান সবাই একই দাবিতে সরব, আমফানের যে টাকাটা আত্মসাত করেছেন তা যেন ফেরত দেন তারা সরকারকে । আমফানে ক্ষতিগ্রস্তের টাকা আত্মসাৎ করেছেন অসীম কুমার জানা তা অস্বীকার করেছেন দিপালী জানা , তিনি জানান উনার স্বামী ও ভাসুরের আলাদা আলাদা বাড়ি তে থাকেন , অসীম বাবু বিজেপি দল করেন তাই তৃণমূলের নেতারা মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসানো চেষ্টা করছেন ।
No comments:
Post a Comment