পুষ্পিতা সিনহা; পড়াশোনাতে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। যাতে ছাত্রছাত্রীরা আরও পড়াশোনার দিকে উৎসাহিত হয়। যেমন হারিয়ানা সরকার গ্রাজুয়েশন পাস ছাত্রীদের জন্য পাসপোর্টের পাওয়ার সুযোগ দিয়েছে। এবার অসম সরকার এই রকমই একটি পরিকল্পনা নিয়েছেন। উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করলেই ছাত্রীদের পুরষ্কার স্বরূপ দেওয়া হবে স্কুটি। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। তিনি আরও বলেন রাজ্যের কলেজগুলিতে ২৫ শতাংশ আসন রাজ্যের উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।
রাজ্যের পড়ুয়াদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এই পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের উচ্চমাধ্যমিক পাশকরা ছাত্রছাত্রীদের জন্য এ রাজ্যের কলেজগুলিতে ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে। তাছাড়াও এবছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ২২ হাজার ছাত্রীকে পুরষ্কার হিসেবে স্কুটি দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে।
পরিকল্পনার বিষয়ে শিক্ষাবিদদের কাছে থেকে পরামর্শ নিয়েছিল অসম সরকার। সেই পরামর্শ অনুসারে পরিকল্পনা সাজানো হয়েছে। অসমের সর্বানন্দ সোনওয়াল প্রশাসনের লক্ষ্যই হল ছাত্রছাত্রীদের পড়াশোনাতে আরও উৎসাহ দেওয়া। ছাত্রছাত্রীদের জন্য ' প্রজ্ঞান ভারতী' নামে একটি প্রকল্প হাতে নিয়েছে অসম সরকার।
সূত্রের খবর, এ বছর ২৫ জুন অসমে উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলপ্রকাশিত হয়েছে। মোট পরিক্ষার্থীদের মধ্যে ৭২.২৮ শতাংশ পাশ করেছে।
২২ হাজার ছাত্রী স্কুটি পাবে। যদি কোনও ছাত্রী বৈদ্যুতিন স্কুটি চান, তবে তাঁকে রাজ্য শিক্ষা দফতরের নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে করতে হবে আবেদন। আবেদন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।
No comments:
Post a Comment