সৌমিক কোনার:-রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেন ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, তাই দেশের উন্নতি করতে হলে কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। এদিন তিনি কৃষকদের জন্য “কৃষি পরিকাঠামো তহবিল” নামক নতুন একটি প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করেন। তবে এই টাকা সরাসরি কোনো আর্থিক সাহায্য নয়, ঋণের মাধ্যমে চাষিরা এই টাকা পাবেন।
গতকাল অর্থাৎ রবিবার নাবার্ড এর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই তিনি “কৃষি পরিকাঠামো তহবিল” প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবং এই প্রকল্পের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কোল্ড স্টোরেজে ফসল সংরক্ষণ সহ নানা অত্যাধুনিক পরিসেবার ক্ষেত্রে ঋণ নিতে পারবেন। এই নিয়ে নাবার্ডের সঙ্গে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির মৌখিক স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিন তিনি আরো জানান যে এই প্রকল্পের মাধ্যমে দেশের ১০ কোটি কৃষক উপকৃত হবেন। ইতিমধ্যেই এই প্রকল্প কার্যকর করতে ৭৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করেন। তবে এই প্রকল্পের আওতায় ঋণ নিলে সুদ এর ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি দেশের ক্ষুদ্র চাষিদের সাহায্যার্থে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
No comments:
Post a Comment