বক্রেশ্বর নদীতে তলিয়ে যাওয়া মৃতের পরিবারের পাশে অভিজিৎ সিনহা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 8, 2020

বক্রেশ্বর নদীতে তলিয়ে যাওয়া মৃতের পরিবারের পাশে অভিজিৎ সিনহা

টিএনই ডেস্ক:- গত দুদিন আগে চাষের কাজ করে নদী পেড়িয়ে বাড়ি ফেরার পথে সে সময়ই নদীর জল বেশি থাকার কারণে নদীতে নামার সাথে সাথে বক্রেশ্বর নদীর জলে তলিয়ে যায়,আমোদপুর পঞ্চায়েতের সাঙ্গুলডিহি গ্রামের পরেশ মাল নামে এক যুবক।ঘটনার পর থেকেই ওই যুবকের খোঁজে তল্লাশি চালায় সাঁইথিয়া থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্যরা।অনেক খোঁজাখুজি করে দেহ না মেলায়, যুবকের খোঁজে নামানো হয় স্পীডবোট চলে চিরুনিতল্লাশি। দুদিন ধরে তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি ওই যুবককে। আজ সকালে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশের ঝোপে পাওয়া যায় ওই যুবকের মৃতদেহ।আজ বিকেলে নদীর জলে ডুবে মৃত পরেশ মালের পরিবারের সাথে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা। দেখা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে।এবং সরকারের পক্ষ থেকে যে সাহায্য পাওয়া যাবে  পঞ্চায়েতের মাধ্যমে সেটার ব্যাবস্থা করে দেওয়া হবে বলে জানান।অভিজিৎ সিনহা ছাড়াও এদিন মৃত পরেশ মালের বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য, সঞ্জীব মজুমদার,ঝোকন সাধু,সোমনাথ সাধু প্রমুখ।

No comments:

Post a Comment