মাসের প্রথম দিন থেকেই আসতে চলেছে মধ্যবিত্তের জীবনে বড়সড় বদল - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 29, 2020

মাসের প্রথম দিন থেকেই আসতে চলেছে মধ্যবিত্তের জীবনে বড়সড় বদল


স্বাগতা মিস্ত্রী: ১ সেপ্টেম্বর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড় বদল, টান পড়তে পারে আপনার আমার পকেটে। আবার কিছু কিছু ক্ষেত্রে পকেট বাঁচতেও পারে। বদলাতে চলেছে ৭টি জিনিস
                যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ।১লা সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বড় বদল ৷ যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷

LPG সিলিন্ডারের দাম বদল- একদিকে যেখানে করোনা সঙ্কটের জেরে দেশে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে সেখানে অন্যদিকে খুব শীঘ্রই LPG, CNG ও PNG এর দাম কমতে পারে ৷ ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বদলাতে পারে ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম বদলাতে পারে বলে মনে করা হচ্ছে ৷
দাম বাড়বে ফ্লাইটে যাত্রার- পয়লা সেপ্টেম্বর থেকে এবার বেশি টাকা লাগবে বিমান যাত্রায় ৷ Civil Aviation Ministry অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ASF চার্জ বৃদ্ধি করতে চলেছে ৷ অন্তর্দেশীয় বিমানে এএসএফ ১৫০ টাকার জায়গায় ১৬০ টাকা নেওয়া হবে৷ আন্তর্জাতিক বিমানে ৪.৮৫ ডলারের ক্ষেত্রে ৫.২ ডলার নেওয়া হবে ৷

EMI- করোনা সঙ্কটের জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাঁদের ইএমআই দেওয়ার সময়সীমা৩১ অগাস্ট শেষ হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ৷ ব্যাঙ্কিং সেক্টর আর এই সময়সীমা বাড়াবে কিনা তা পরিষ্কার নয় ৷

No comments:

Post a Comment