"কমেছে সোনার দাম, বিনিয়োগ করার সঠিক সময়" মতামত বিশেষজ্ঞদের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 29, 2020

"কমেছে সোনার দাম, বিনিয়োগ করার সঠিক সময়" মতামত বিশেষজ্ঞদের


স্বাগতা মিস্ত্রী:-বাঙালি তথা ভারতীয়দের অন্যতম ভালোবাসা এই সোনালী ধাতু। বিয়ে হোক বা অন্নপ্রাশন ওই সোনালী ধাতুর তৈরি জিনিস উপহার দেওয়া বা নিজের জন্য কেনা এ যেন এক চিরচরিত প্রথা। এই সোনালী ধাতু ছাড়া কোন অনুষ্ঠানে সম্পন্ন হয় না এটা বলা যেতেই পারে। সোনার দাম একটু কমবে বা কমেছে শুনলেই বাঙালিরা তথা ভারতীয় মানুষেরা পরি কি মরি হয়ে সোনার দোকানের উদ্দেশ্যে ছুটতে থাকে 
সোনার দাম গত কয়েকদিন ধরে একটু কমছে। তবে গত কয়েক মাস ধরে করোনা মহামারীর মধ্যে সোনার দাম এক ভাবে বেড়েছে। আর এর একটাই কারণ, সোনার উপরে বিনিয়োগকারীদের ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের মাঝে সুরক্ষিত বিনিয়োগের চাহিদা যত বেড়েছে, ততই বেড়েছে সোনার দাম। এখন কিছু কিছু ভ্যাকসিন তৈরির খবর মেলায় সোনার দাম একটু কমতির দিকে গেলেও আগামীতে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দাম কতটা বাড়বে বা কতটা বাড়বে তা সঠিকভাবে এখনো জানা যায়নি।তাই সোনালী ধাতু প্রেমী মানুষের জন্যে এটাই সোনায় বিনিয়োগের আদর্শ সময়।
শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, দেশীয় বাজারেও চলতি বছরে সোনায় বিনিয়োগে ৩৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে। তবে এই সময়ে গয়না কেনা ঠিক নয় বলেই মনে করছেন বিনিয়োগকারীরা। বরং, সোনার বন্ড কেনাই বুদ্ধিমানের। ব্লুমবার্গের সাম্প্রতিক হিসেব বলছে, বিশ্বব্যাপী গোল্ড ইটিএফগুলির সম্মিলিত গোল্ড হোল্ডিং বা সোনার সঞ্চয়ের পরিমাণ চলতি বছরে ৩৩৬৫.৬ টন বা ৩০.৫ শতাংশ বেড়েছে

No comments:

Post a Comment