বদলে যাচ্ছে হোয়াটস্অ্যাপ এর কিউআর কোড - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 30, 2020

বদলে যাচ্ছে হোয়াটস্অ্যাপ এর কিউআর কোড

সুজানা পারভিন:- বর্তমানে হোয়াটস্অ্যাপ টাই সাধারণ মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ধারাবাহিক ভাবে এটি জ্ঞাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এর মাধ্যমে সমস্ত রকমের তথ্য আদান প্রদান হয়। এই অ্যাপের মাধ্যমে সহজেই একে অপরের সাথে কথা আদানপ্রদান হয়। এই আপডেটের ধারাবাহিকতায় , শীঘ্রই মোবাইল ফোনে নম্বর সংরক্ষণ বা সেভ করার জন্য হোয়াটস্অ্যাপ একটি সহজ পদ্ধতি যুক্ত করতে চলেছে।
 হোয়াটস্অ্যাপ দীর্ঘদিন ধরেই কিউআর কোড নিয়ে কাজ করছে। এর মাধ্যমে মোবাইল ফোনে একটি নম্বর সহজেই সেভ করা যায়। এই প্রক্রিয়ার সঙ্গে হোয়াটস্অ্যাপে নম্বর সেভের প্রক্রিয়াটি পুরোপুরি পাল্টে যাচ্ছে। এটি পরীক্ষা করার সময় গত বছর শুধু হোয়াটস্অ্যাপ বিটা ব্যবহারকারীদের দেওয়া হয়েছিল। কিছুদিনের মধ্যে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। 

কীভাবে ব্যবহার করা হবে দেখে নিন, সমস্ত ব্যবহারকারীদের কিউআর কোড হোয়াটস্অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। যা অন্য ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকে স্ক্যান করে তাদের নম্বর সংরক্ষণ করতে সক্ষম হবেন। এরজন্য হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীর প্রোফাইলে একটি কিউআর কোড দেওয়া হবে। এটি অ্যাপের সেটিংসে গিয়ে কোডটি দিতে পাবেন। সেটিংসে প্রোফাইল নাম, ছবি সহ কিউআর কোডের বিকল্পটি ব্যবহারকারীদের দেওয়া হবে। এই কিউআর কোডটি ক্লিক করলে , নিজের কোডে নামে একটি ট্যাব ব্যবহারকারীদের সামনে খুলে যাবে। সেটি অন্যদের সাথে ব্যবহার করতে পারবেন। তারপর স্ক্যান কোডের বিকল্পটি দেখা যাবে। অন্যান্য ব্যবহারকারীরা তাদের ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে তাদের ফোনে ব্যবহারকারীর সংখ্যা সংরক্ষণ করতে পারবেন।

নির্দিষ্ট করা হলো এই নতুন ফিচার।

No comments:

Post a Comment