পুষ্পিতা সিনহা : চিকিৎসকদের মতে, বয়স্কদের মধ্যে করোনার ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে। তা সত্ত্বেও একের পর এক বৃদ্ধ - বৃদ্ধারা করোনাকে জয় করেছে। অন্যান্য দেশের মতো ভারতেও এর উদাহরণ জলন্ত। বৃদ্ধ - বৃদ্ধারাও করোনাকে জয় করতে পারে , দেখিয়ে দিল কেরলের ১০৩ বছরের এক বৃদ্ধ। তিনি করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন।
করোনা জয়ী ' হিরো' কেরলের আলুভার বাসিন্দা। এর্নাকুলমের কালামাসসেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে ওঠার সংবাদে হাসপাতালে কর্মীদের মুখ খুশির আলোতে ফুটে ওঠে। ওই বৃদ্ধকে লাল গোলাপের তোরা সহ মালা পরিয়ে বিদায় জানানো হয় হাসপাতালে ।
সূত্রের খবর, ওই বৃদ্ধ আক্রান্ত হওয়ার ২০ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৮ জুলাই জ্বর ও গায়ে ব্যাথা ছিল তাঁর। সেই জন্য কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এর্নাকুলমের কালামাসসেরি মেডিক্যাল কলেজে। শরীরে সেরকম মারাত্মক উপসর্গ যদিও ছিল না। তাঁর বয়সের কথা ভেবে মেডিক্যাল দল গঠন করা হয়েছিল। তাঁর দেখাশোনা করার জন্য।
বৃদ্ধর আক্রান্তের খবর পাওয়া মাত্র তাঁর স্ত্রী ও পুত্রকে কোয়ারেন্টাইনে রাখা হয়। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
কেরলে এর আগেও এই ঘটনার সাক্ষী হয়েছে। ১০৫ বছরের বৃদ্ধ, তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়াও এক বৃদ্ধ দম্পতিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
No comments:
Post a Comment