পুষ্পিতা সিনহা : শুনেছেন কখনও চালের দানার মধ্যে চিত্র ফুটিয়ে তোলা সম্ভব? তাও আবার যেকোনো চিত্র নয়, একেবারে ভারতের মানচিত্র। মাত্র হাফ সেন্টিমিটারের একটি ছোট্ট চালের দানায় ভারতের মানচিত্র এঁকে বিশ্ব রেকর্ড। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আলিপুরদুয়ারের স্নেহা দাস এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। স্নেহার আঁকা ভারতের মানচিত্র এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্রতম মানচিত্র বলে স্বীকৃতি দিয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
স্নেহার বাড়ি আলিপুরদুয়ার শহরের ৮ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায়। স্নেহার এই সাফল্যের খবর জানাজানি হতেই চারিদিকে হইচই শুরু হয়ে যায়। পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী ও স্নেহাকে সংবর্ধনা দিয়েছেন।
আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপন ঘোষ এ বিষয় সম্পর্কে বলেছেন, 'আমাদের পাড়াতে এই রকম প্রতিভা সম্পন্ন মেয়ে রয়েছে ভাবতে পারিনি, ও আমাদের গর্ব।' তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপন ঘোষ , স্নেহার সাফল্য কামনা করেন।
স্নেহা যে চালে তাঁর নিজ চিত্র কলার পরিচয় ফুটিয়ে তুলছে সেই চালের দৈর্ঘ্য ০.৫ সেমি। ফ্রেবিকের রঙ দিয়ে স্পষ্ট অপূর্ব ভারতের মানচিত্র এঁকে সকলকে চমকপ্রদ করে তুলেছে। জানা গেছে, ঘরের অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করত।
স্নেহা বলেন, তাঁর এই ম্যাপটি আঁকতে সময় লেগেছে দেড় মিনিট। তবে সে এই ক্ষুদ্রতম ভারতের মানচিত্র এঁকে যে বিশ্ব রেকর্ড করতে পারবে তা ছিল তার কল্পনার বাইরে। স্নেহার বাবা শ্যামল দাস ও মা বিনীতা দাস তাঁর মেয়ের এই কার্যে অসম্ভব খুশি।
No comments:
Post a Comment