পুষ্পিতা সিনহা; আপনার বাড়িতে রয়েছে গোপাল? যদি রয়েছে তাহলে নিশ্চয়ই দেখে থাকবেন মা বা ঠাকুমা নিজের সন্তানের মতো সময় করে ঘুম ভাঙানো, খাবার খেতে দেওয়া আরও অনেক কিছু করে থাকে। তবে এর মধ্যে নেই কোন নতুনত্ব। পূর্ব বর্তমানের মেমারি স্টেশন বাজারে গোপাল নয়। গ্রহরাজ ও মা কালীকে মানুষের মতোই পালন করেন মন্দিরের সেবায়েতরা। সেই জন্য করোনা সংক্রমণের সময় তাঁদের মুখ, নাক ঢুকলেন মাস্কে।
পূর্ব বর্ধমানের মেমারি স্টেশন বাজারে গ্রহরাজ ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠা ছিল। ওই মন্দিরের গ্রহরাজের মূর্তিতে মুখে মাস্ক পড়ে থাকতে দেখা গেল। আবার মা কালীর মূর্তিতেও মাস্ক। এই রকম দৃশ্য আগে কখনও দেখা গেছে কিনা বলে সন্দেহ আছে। গ্রহরাজ পূজো কমিটির সদস্য করোনার পরিস্থিতিতে মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য মূর্তিতে মাস্ক পরিয়েছেন। এই পূজো ৪৫ বছর ধরে হচ্ছে। এখানে রীতি অনুসারে, গত বছরের মূর্তি বিসর্জন দিয়ে আবার নতুন মূর্তি নিয়ে আসা হয়। চলতি বছরেও এই নিয়মের অন্যথা হয়নি। মূর্তি বিসর্জন দিতে যাওয়ার পথে মাস্ক পরিয়ে নিয়ে যাওয়া হয়। আবার নতুন মূর্তি আনা সময় মাস্ক পরিয়ে নিয়ে আসা হয়।
ক্রমাগত সংক্রমণ বেড়ে চলেছে। রাজ্য এবং দেশে করোনার গ্রাফ উর্ধ্ব মুখী , এই পরিস্থিতিতে মাস্কের বিকল্প নেই বললেই চলে। মানুষের চলার পথে নিত্য সঙ্গী হয়ে উঠেছে এই মাস্ক। কিন্ত এখনও অনেকেই সচেতন নয়। এই পরিস্থিতিতে দেবদেবীরা বিরত থাকেনি মাস্ক পরা থেকে। গ্রহরাজ মন্দির কমিটির এই ভাবনা মানুষকে মুগ্ধ করেছে।
No comments:
Post a Comment