লাইসেন্স ছাড়াই চালানো যাবে ই-স্কুটার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 17, 2020

লাইসেন্স ছাড়াই চালানো যাবে ই-স্কুটার




     পুষ্পিতা সিনহা;  বিশ্বের সর্বাধিক সস্তা ফোন ২৯৯ টাকায় এছাড়া এলইডি টিভি ৩৯৯৯ টাকায় চালু করা হয়েছিল। এবার খ্যাতনামা স্টার্টআপ সংস্থা ডেটেল বাজারে প্রথম দু চাকার বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে। গাড়িটির নাম রাখা হয়েছে ডেটেল ইজি। কোম্পানির দাবি করেছেন, এই স্কুটারটি সস্তা তার পাশাপাশি ভরসাযোগ্য। তাছাড়াও চালাতে খরচ কম। 
         বাজারে বিক্রিত অন্যান্য স্কুটারের থেকে এই স্কুটারের দাম সম্পূর্ণ ভিন্ন। এর  দাম জিএসটি সহ ঠিক করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যেতে পারে এই স্কুটার। 
         ডেটেল ইজি স্কুটারে রয়েছে ৬ পাইপের ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। গাড়িটির গতিবেগ ঘন্টায় ২৫ কিমি। গাড়িটি ফুল চার্জ থাকলে চলবে ৬০ কিমি পর্যন্ত। আর ফুল চার্জ করতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা। 
            স্কুটারটি চালাতে লাগছে না লাইসেন্স, যেটি অন্যান্য গাড়ি চালাতে গেলে আবশ্যক। এই গাড়িটির সঙ্গে দেওয়া হবে বিনামূল্যে হেলমেট। সংস্থা দাবি করেন, এই স্কুটারটি চালু করা হয়েছে কিশোর - কিশোরীদের জন্য।

No comments:

Post a Comment