সুজানা পারভিন:- বিশিষ্ট তারকা সুশান্ত সিং এর মৃত্যুর পর থেকে থামছেনা চর্চা জ্ঞান। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চললেও অভিনেতার পরিবার যাতে সঠিক বিচার পান তার জন্য হ্যাশট্যাগ জাস্টিসফর এস এস আর - এ প্রতিদিন সমর্থন বাড়ছে। চুপ থাকছেননা কেউই, মৃত্যুর সমর্থন করছেন সকলে । এবার জাস্টিস ফর এস এস আর -এ যোগ দিলেন যোগগুরু রামদেব। সুকান্তের আত্মার শান্তি কামনা করে পতঞ্জলির পক্ষে যজ্ঞের আয়োজন করা হয় । পৌরহিত্য করেন বাবা রামদেব।
দুদিন আগেই দুমাস পূর্ণ হলো সুশান্তের মৃত্যু। ১৪ ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ । তরুণ অভিনেতার মৃত্যুর খবর হতবাক করে দিয়েছিল গোটা দেশকে। তারপর ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে, অভিনেতা আত্মহত্যা করেছেন। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর । যদিও একথা বিশ্বাস করেনি অনেকে। আবার অনেকে ভেবেছেন কী এমন হলো যে সুশান্তের মতো প্রাণবন্ত ছেলে আত্মহত্যা সিদ্ধান্ত নিলেন। গত দুমাসে প্রশ্নের ঝড় বয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমজনতার ড্রয়িং রুমে। অভিযুক্তের তালিকায় জুড়েছে অসংখ্য নাম।প্রতি দিন প্রকাশ্যে আসছে নতুন তথ্য। পাল্টা অভিযোগে আদালতে দায়ের হয়েছে এক গুচ্ছ মামলা।
তবে সুশান্তের রহস্য জনক মৃত্যুর কিনারা করা যায়নি। চলছে তদন্ত। এখনও জানা যায় অভিনেতা সঙ্গে ঠিক কী হয়েছিল। যদিও নানা রকম খোঁজ ফুটে উঠেছে। এ নিয়ে ১৫ ই আগস্ট বিশ্ব জুড়ে অভিনেতার অনুরাগীদের কাছে তাঁর জন্য প্রার্থনা করার আবেদন জানান সুশান্তের দিদি শ্বেতা। অভিনেতার অনুরাগীদের কাছে তিনি অনুরোধ করেছিলেন যেন সুশান্তের ভক্তরা সকাল ১০ টায় কিছু সময় মৌন থেকে আত্মার শান্তি কামনা করেন।
এরই মধ্যে ১৪ ই আগস্ট সুশান্তের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বাবা রামদেব। এর পরেই অভিনেতার পরিবারের উদ্যোগে সুশান্তের জন্য যজ্ঞের আয়োজন করা হয়। সেই ডাকে সাড়া দিয়েই রামদেবের সংস্থা পতঞ্জলিও যজ্ঞের আয়োজন করেন।ট্যুইটারে সেই যজ্ঞের ছবি প্রচার করেন রামদেব। ট্যুইটারে তিনি লেখেন, সুশান্তের পরিবার পরিজনদের সাথে আমি কথা বলেছি। ওঁদের কথা শুনে আমিও দক্ষিত। পতঞ্জলির সদস্যরাও সুশান্তের আত্মার শান্তি কামনা করছেন। সুশান্ত ও তাঁর পরিজনরা যেন সুবিচার পান সেই প্রার্থনা ও করা হয়েছে।
No comments:
Post a Comment