আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন?তবে জেনে নিন কি কি দেখে কিনবেন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 13, 2020

আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন?তবে জেনে নিন কি কি দেখে কিনবেন


সুজানা পারভিন:-  আজকালকার দিনে  সমস্ত মানুষের কাছে মোবাইল ফোন খুব জরুরি ভিত্তিক ও নেশা মূলক  জিনিস। বিশ্বে প্রায় সমস্ত মানুষ ফোন ব্যবহার করে। ফোন কেউ খারাপ কাজে এবং ভালো কাজেও ব্যবহার করে থাকে। ফোন ব্যবহার করতে হলে নির্দিষ্ট মানের ও্ উচ্চতর স্টোরেজ যুক্ত ব্যবহার করা উচিত। এমনটা ব্যবহার করলে ফোনে কোনো রকম অসুবিধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে। এই সমস্ত  বৈশিষ্ট্য থাকলে আপনারা নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন, 
           ১. প্রসেসর; আজকাল গেমিং এর ক্রেজ দারুন,, এখন সমস্ত ছেলে মেয়েরাই গেম খেলায় মাতোয়ারা।  তাই নতুন ফোন কিনলে জেনে নিন , ফোনে প্রসেসর কেমন । তা যেন কোয়ালকম স্ন্যাপড্রাগন  ৮৫৫ এর  কম না হয়। 

২. ডিসপ্লে কোয়ালিটি; এখন যেসব ফোন বাজারে আসছে সেগুলো হাইরেজলিউশনের কম। এমন ফোন কিনবেন না। নতুন ফোন কিনতে হলে দেখে নিন, তাতে যেন এ এম ও এল ই ডি এইচডি প্লাস  ডিসপ্লে থাকে। 

     ৩. ডিজাইন; যে কোনো ফোনের প্রথম আকর্ষণীয় হলো তার আকার, শৈলী ও সৌন্দর্য। ফোনে ডিজাইন পছন্দ হলে তবেই হাত বাড়ান। ফোন এমন হতে হবে যাতে সহজে পকেটে ঢুকে যায়। আজকাল সামনে ও পেছনে গ্লাস লুক থাকা অনেক চলছে। 

   ৪. ক্যমেরা; এটাই সব চেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন সেলফির জামানা। ছবি তুলে, ছবি পোস্ট করা। যারা দেখছে তাদের নজরকাড়া। সেই জন্য নতুন ফোন কেনার সময় ক্যমেরা অবশ্যই দেখে নেবেন ।  এখনকার ফোনে ডাবল, ট্রিপল ও কুয়াড ক্যমেরা থাকে। 

      ৫.স্টোরেজ; এটি থাকা খুবই প্রয়োজন। ফোনে যতো বেশি স্টোরেজ  তোতো  তার হ্যাং করার ক্ষমতা কম। আজকাল ৬জি বি ও ৮ জিবি  স্টোরেজের চাহিদা বেশি। মেমোরি বেশি হলে স্টোরেজ কার্ডের তেমন দরকার পড়বেনা । 
      ৬.ব্যটারী; ফোনে অবশ্যই শক্তিশালী ব্যটারী থাকতে হবে। দেখবেন ব্যটারী যেন ৪০০০ এম এ এইচ কম না হয়। 

এই জিনিস গুলি মাথায় রেখে আপনি নিশ্চিন্তে ফোন কিনে ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment