সুজানা পারভিন:- এখন সবার মাথায় একটি নাম ফুটে ওঠে করোনা ভাইরাস। দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ এবং মৃত্যু ও হচ্ছে বহু মানুষের। এই মারণ রোগকে আটকানোর জন্য অতি প্রয়োজন ভ্যাকসিন, সেই জন্য আপ্রাণ চেষ্টা ও চলছে। এবার করোনা প্রতিষেধক এই বছরের শেষেই দেশে আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার একথা বলে আশা জোগালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
উত্তর প্রদেশের গাজিয়াবাদ হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে হর্ষবর্ধন বলেছেন, "আমাদের একটি করোনা প্রতিষেধকের তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে । আমরা আত্মবিশ্বাসী যে এই বছর শেষের আগেই একটি করোনা প্রতিষেধক তৈরি করে ফেলতে পারবো"। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রীর গলায় ভেসে উঠলো সুরও, " আমি খুব খুশি যে ৮মাসের যুদ্ধে ভারতে সুস্থতার হার সবচেয়ে ভালো ৭৫ শতাংশ। ২২ লক্ষ ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ৭ লক্ষ তারাতারি সুস্থ হয়ে উঠবেন"। এইভাবেই কোভিড যুদ্ধে দেশের পরিস্থিতি জানালেন হর্ষবর্ধন।
দেশে করোনা যুদ্ধ হয়েছিল পুনের একটিমাত্র করোনা পরিক্ষার ল্যাবরেটরি থেকে। এখন দেশে ১ হাজার ৫০০ পরীক্ষাগার রয়েছে । শুধুমাত্র শুক্রবার ই দেশে ১লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। একথা প্রকাশ করেও আশা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে করোনা সংক্রমনের হার যেভাবে বাড়ছে তাতে কোনো আশ্বাস মিলবে না। বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা।
No comments:
Post a Comment