ফাইনাল সেমিষ্টারের পরীক্ষা নিতে হবে সাফ জানাল সুপ্রিম কোর্ট - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

ফাইনাল সেমিষ্টারের পরীক্ষা নিতে হবে সাফ জানাল সুপ্রিম কোর্ট

টিএনই ডেস্ক:- কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে বলে জাননায় শীর্ষ আদালত। তবে পরীক্ষার সময় সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে।



এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ জানাই আগামী ২৩ সেপ্টেম্বর এর মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিতে হবে। সে পরীক্ষা হবে আদালতের পর্যবেক্ষণে। তবে পরীক্ষ  সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও পেছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে। মানব সম্পদ বিকাশ মন্ত্র এবং ইউজিসি শীর্ষ আদালতকে জানান, “চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে স্নাতক শিক্ষার্থীদের ডিগ্রি দেয়া যেতে পারে না। এরপর সমস্ত দিকটা বিবেচনা করে ইউজিসির পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত।



প্রসঙ্গত, এই করোনা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল পড়ুয়ারা। কোনো যানবাহন চলছে না সেক্ষেত্রে কিভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় যাবেন পড়ুয়ারা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই কারণেই পরীক্ষা বাতিলের আরজি জানিয়েছিল পড়ুয়ারা।


No comments:

Post a Comment