পুষ্পিতা সিনহা:- আশুতোষ কলেজের মেধা তালিকার প্রথমে উঠে এসেছিল সানি লিওনের নাম। তারপর বজবজে মেধা তালিকায় সানি লিওনের নাম। কলেজ কর্তৃপক্ষ লালবাজারে অভিযোগ দায়ের করেছে এই নকল সানি লিওনের বিরুদ্ধে। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, পুরো ভর্তির আবেদনের প্রক্রিয়াটি এবার অনলাইনে হয়েছে। সেই কারণে অনেক ভুয়ো আবেদনপত্র জমা পড়েছে। সানি লিওনির আবেদনপত্র সেভাবে এসেছে বলে নিশ্চিত কলেজ কর্তৃপক্ষ। ওই আবেদনপত্রের আইপি অ্যাড্রেস ও ফোন নম্বর সহ বেশ কিছু তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সানি লিওনের অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। আর রোল নাম্বার ২০৭৭৭৭-৬৬৬৬। ২০২০ ইয়ার অব পাস। পাস করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। বেস্ট অব ফোর অর্থাৎ চারটি বিষয়ের প্রাপ্ত নম্বর ৪০০। এই ঘটনাটি সামনে আসতেই স্বাভাবিকভিবেই অস্বাস্তিতে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ। অবশ্য তাঁরা ক্ষমা চেয়েছেন।
কলেজের উপাধ্যক্ষ জানিয়েছেন, এটা উচিত নয়। ভুল আবেদনপত্র। শুধুমাত্র যে ইংরেজিতে অসঙ্গতি দেখা দিয়েছে তা নয় ইংরেজি ছাড়াও কম্পিউটার সায়েন্সে এই রকম অসঙ্গতি দেখা দিয়েছে। এর জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন আসল সানি লিওন, দেখা হবে সামনের সেমিস্টারে,তোমরা আছো আমার ক্লাসে।
আশুতোষ কলেজে সানি লিওন নিয়ে বিতর্ক মেটার আগে বজবজ কলেজে ফের মেধা তালিকায় সানি লিওনের নাম। এই নিয়ে স্যোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হাসাহাসির পালা।
No comments:
Post a Comment