বড় ধাক্কা! সিএসকে থেকে সুরেশ রায়না সহ ১৩জন সরে গেলেন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 29, 2020

বড় ধাক্কা! সিএসকে থেকে সুরেশ রায়না সহ ১৩জন সরে গেলেন


সৃজিতা ব্যানার্জী:-পুরো আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিলেন সুরেশ রায়না।শনিবার সিএসকের টুইট করে এই খবর জানিয়ে দেওয়া হল।সিএসক টুইট করে জানালেন "সুরেশ রায়না ব্যক্তিগত কারণে তার দেশে ফিরে যাচ্ছেন অতএব এই বার আইপিএল তাকে দেখা যাবে না। সিএসকের টিম সম্পূর্নভাবে তাঁর এবং তাঁর পরিবারের পাশে আছে।" তবে ঠিক কি কারনে সুরেশ রায়না থাকতে পারছেনা আইপিএল তা সঠিকভাবে জানা যায় নি। 
১৫ই আগস্ট মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহনের ঘোষনার কিছুক্ষন পরেই রায়নাও জানান যে তিনিও তাঁর প্রিয় ক্যাপ্টেনের পথেই হাঁটছেন। সঠিক সময় দলের সঙ্গে দুবাই পৌঁছেও গিয়েছিলেন তিনি।হটাৎ এক জরুরি কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।শুক্রুবার জানা যায় সিএসক দলের বোলার দীপক চোহার সহ ১২জন স্টাফ করোনায় আক্রান্ত হয়ে।শনিবার জানা যায় দলের এক ক্রিকেটারও করোনায় আক্রান্ত। এবার সুরেশ রায়নার দেশে ফেরার সিদ্ধান্তে গভীর চিন্তার ভাঁজ পরে দলের অন্দরে।তাঁর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সিএসকের জন্য বড় ধাক্কা।

No comments:

Post a Comment