সংক্রমমিত ফুসফুস চিকিৎসা প্রণবের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 29, 2020

সংক্রমমিত ফুসফুস চিকিৎসা প্রণবের


স্বাগতা মিস্ত্রী : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ৮৪ বছর বয়সে গুরুতর চোট লাগায় মাথায় অস্ত্রোপচারের প্রাক্কালেই রিপোর্ট আসে কোভিড -১৯ পজিটিভ ,  দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেশন এ রাখা হয়েছিল তাকে ।
১১ ই আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই টুইট করে জানান যে তিনি করনা পজিটিভ এবং তিনি আরও বলেন তার সংস্পর্শে যে কজন ছিলেন তারা যেন নিজেদের নমুনা পরীক্ষা করিয়ে নেন।
      চিকিৎসকেরা জানান প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে তবে এখনো চলছে তার ফুসফুসে সংক্রমণের চিকিৎসা। 30 আগস্ট দুপুর ১২.২০ জানা যায় আগের থেকে উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। বর্তমানে ফুসফুসে হওয়া সংক্রমণের চিকিৎসা চলছে। তার বার্ধক্যজনিত শরীর ডাক্তারদের সঙ্গে কতটুকু সহযোগিতা করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আশা করা যায় তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

No comments:

Post a Comment